3 Answers

ব্রণের সমস্যাটি জিনগত ও পরিবেশগত কারণে হয়।সাধারণত বলা যায় এন্ড্রোজেন হরমনের প্রভাবে সেবাম এর নিঃসরণ বেড়ে যায় এবং লোমের গোড়াতে উপস্থিত জীবাণু সেবাম থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের কারণে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এবং লোমের গোড়ায় কেরাটিন জমা হতে থাকে।আর একেই আমরা ব্রণ বলে থাকি।আপনার ব্রণ থেকে মুক্তির প্রাকৃতিক উপায় গুলি নিম্নরূপ :

  • এলোভেরার জেল এবং মধু একত্রে করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন। 
  • ভাতের মাড় মুখের টোনার হিসেবে কাজ করে,তাই প্রতিদিন দুপুরে ভাতের মাড় মুখে লাগিয়ে ১০মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • ব্রণের জায়গায় কটন বাড দিয়ে লেবুর রস লাগান। 
  • প্রচুর পরিমাণে জল পান করুন। 
  • ভাজাপোড়া এড়িয়ে চলবেন। 
  • আপনি পিল অফ মাস্ক ১৫দিন পর পর ব্যবহার করতে পারেন। 
2775 views


  • ব্রণের উপর টুটপেস্ট ও লেবু একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন।
  • নিমপাতা বেটে সম্পূর্ণ মুখে লাগান।
  • এক টুকরো রসুন থেঁতলে ব্রণের উপর লাগান।
  •  মুখে মধু ব্যবহার করতে পারেন।
  • পেঁপে পেস্ট করে ব্রণের উপর লাগান।
  • পুদিনা পাতার রসও লাগাতে পারেন।
  • শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে মুখে লাগান।
2775 views

আপনি ব্রণ দূর করার জন্যে নিম্নোক্ত কিছু কাজ করুন (→)

  1. ত্বকে ঘুমানোর পূর্বে বরফ ঘষতে পারেন। নিয়মিত এটি করুন।  
  2. সামান্য মধু ও দারুচিনির গুড়ো ত্বকে লাগাতে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। 
  3. ত্বকে গরম জলে ভাপ নিতে পারেন এতে ব্যাথা দূর হবে। 
  4. ২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন।  
  5. টমেটো ব্লেন্ড করে রস এর সাথে লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিতে পারেন৷  
2775 views

Related Questions