মুখে পাউডার ব্যবহার করলে কোনো সম্যসা আছে কি পাউডার ব্যবহারে মুখ কালো হবে কি আমার মুখে ব্রনের দাগ আছে,পাউডার ব্যবহারে দাগ গুলো চলে যাবে কি?
3 Answers
ব্রণ থাকলে আইসকুল পাউডার ব্যবহার করবেন না। এতে ব্রণ গুলি কালো হতে পারে। যেকোনো মেনথল পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন। আপনি জনসন ব্যবহার করুন। আর ব্রণের দাগ দূর করার জন্য এলোভেরা জেল ব্যবহার করুন।
আপনি ভাল মানের পাউডার ব্যবহার করতে পারেন। আর প্রকৃতিক ভাবে যা করবেন: কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy