ছলি থেকে মুক্তি উপায় কি?

আমার মুখে ছলির মতো হয়েছে আসলেই ছলি কিনা জানিনা ।হাল্কা চুলকানি হয় ।প্রয় ১মাস হয়েছে ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো উপকার হচ্ছে না। আমি কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবো? 
2747 views

4 Answers

এটিকে ছুলি বলা হয়ে থাকে।

  • আপনি টমেটো পেস্ট করে সাথে গোলাপজল মিশিয়ে ছুলির স্থানে লাগান। খুব ভাল ফল পাবেন।প্রতিদিন ব্যবহার করবেন।
  • এছাড়া ডিমের সাদা অংশ এবং টক দই একত্রে করে উক্ত স্থানে লাগান সপ্তাহে তিনদিন।
  • এছাড়া আপনি উক্ত স্থানে লেবুর রস ম্যাসাজ করেও ভাল ফল পাবেন।
  • প্রতিদিন ফেসপ্যাক হিসেবে মুলতানি মাটি /চন্দন ব্যবহার করুন।
2747 views Answered

আপনি হোমিও চিকিৎসা নিন। 

তাহলে অনেক ভালো ফলাফল পাবেন আশা করি। 

আর সেটা না নিতে চাইলে আপনি, Ketoral 200mg প্রতিদিন একটা করে খান । 
আশা করি এটাতেও ১০০% কাজ হবে। 
আমার হয়েছিলো আর আমি এটাই খেয়েছিলাম । 
আল্লাহর রহমতে সেরে গেছে । 
2747 views Answered
  •  ত্বক কে সবসময় পরিষ্কার রাখতে হবে ,এর জন্য সাবান দিয়ে গোসল করা কিংবা শেম্পু ব্যবহার করে ত্বক এর প্রতি যত্ন নিতে হবে I তবে সাধারন সাবান/ শ্যাম্পু ননয়। ২. এর জন্য সেলেনিয়াম সালফাইড কিংবা ছত্রাক নাশক অসুধ ব্যবহার করতে হবে ইত্যাদি I আসলে ছত্রাকজনিত চর্মরোগের চিকিৎসা খুবই ভালো। শতভাগই নিরাময়যোগ্য। চলে যায়। খুব বেশি খরচও হয় না। প্রাথমিকভাবে, অল্প জায়গায়, অল্প রোগের চিকিৎসায় ছত্রাকবিরোধী কিছু মলম আছে। শুধু মলম দিলেই হয়ে যায়। দিনে দুবার করে এক মাস লাগালে মলমেই চলে যায়, যদি একটি-দুটি বা অল্প জায়গায় থাকে। তবে যদি অনেক দিন চিকিৎসা না করা হয়, সারা শরীরে ছড়িয়ে যায়, অনেক বড় জায়গায় হয়ে যায়, তখন শুধু মলমে এটি শেষ হয় না। সে ক্ষেত্রে আমাদের খাওয়ার জন্য একটি ওষুধ দিতে হয়। ওষুধটি এক থেকে দেড় মাস খেতে হয়। সঙ্গে মলম দিতে হয়। তখন পুরোপুরি রোগ নিরাময় হয়। কিন্তু কিছু বিষয় খেয়াল রাখার আছে।আর হ্যা প্রয়োজনে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে I 

2747 views Answered

এটাকে ছুলি বলা হয়ে থাকে। ছুলির ঔষধ হিসেবে আপনি হাইপো আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ শতভাগ কার্যকরী। আমার দীর্ঘদিন আগে ছুলি হয়েছিল। আমাকে একজন বললে আমি স্টুডিও থেকে ২০ টাকার হাইপো কিনে আনি এবং সামান্য লেবুর রসের মধ্যে ১ টুকরা দিয়ে মিশিয়ে সেটি ত্বকে লাগাতে থাকি, কিছুদিনের মধ্যেই আমার ছুলি ভালো হয়ে যায়। ইনশাল্লাহ্ আপনারও ভালো হয়ে যাবে।

2747 views Answered

Related Questions

Next steps