কাশির সাথে রক্ত, রক্তবমি হওয়া কি রোগের লক্ষ এর প্রতিকার কি?
আসসালামুআলাইকুম। আমি গত দেড় বছর থেকে এ রোগে ভুগছি।
এই রোগের উপত্তিঃ কিছুটা দৌড়ানোর পর হঠাত শ্বাসকষ্ট শুরু হয়। এরপর রক্তবমি। ডাক্তারের পরামর্শঅনুযায়ী ঔষধ সেবন করি। কিছুদিন ঠিক থাকলেও মাঝে মাঝে আবার চলে আসে।
যক্ষাঃ গত ২০১৮ সালের ১০ই জানুয়ারী আমার কাশি পরিক্ষায় যক্ষা ধরা পড়ে এবং দীর্ঘ ৬মাস মেয়াদি ঔষধ সেবনের পর ডাক্তার আমাকে সুস্থতা ঘোষনা করেন। এরপর ৩ মাস মতো ভালই ছিলো।
এই শিত থেকেঃ যখনি এই শিতের সময় এসেছে তখন থেকে কাশি শুরু। কাশি পরিক্ষা করেছি ৪বার X-Ray ৩বার CBC ১বার। এতো সব টেষ্ট করেও কোন কিছুই আর ধরা পড়েনা। ডাক্তার কিছু ঔষধের পরামর্শ দেন আর সেগুলো সঠিকভাবে, কোর্স অনুযায়ী সেবন করি। কিন্তু এ রোগ থেকে আজও মুক্তি পেলাম না।
বর্তমানে যে সব সমস্যা হয় আমারঃ বুকের বাম দিকের হাড়গুলো কেমন হাল্কা ব্যাথা করে। ঘাড়ের পেছনের বাম দিক, হাত একটু উচু নিচু করলে কেমন আঙুল ফোটানোর মতন হাড়ে হাড়ে ঠেকে কি কিসের জন্য জানিনা, একটা শব্দ হয়। পিঠের বাম দিকে কেও চাপড় দিলে বা সাবাসি দিলেই কাশি আসে। চাপড় আস্তে হোক বা জ্বোরে। দুপুরের পর থেকে ঘুম ভাব এবং জ্বর জ্বর ভাব হয়। হাত পা অনেক আগের থেকেই ঘাম তো এখন আরও ঘামে এবং ঘামাচির মত লাল বর্নের কি যেন হাত পায়ে বের হয় এবং খুব চুলকাই। হাতে ভালভাবে লক্ষ করলে মনে হয় রক্ত জমাট বেধে দলা দলা হয়ে আছে। হাতের রগ খুব সহজেই বের হয়ে থাকে। ঘুমানোর সময় এবং সকালে কাশি বেশি হয়। বাম দিকে কাথ হলে ব্যথা অনুভব করি। সকালে এখন প্রতিদিনই কফের সাথে গাঢ় রক্ত যায়।
* দয়াকরে বিশেষজ্ঞরা আমাকে এ সমস্যার সমাধান জানাবেন। আমার ক্যান্সার হলেও বলবেন। আমি অন্ততঃ যেন মরার আগে যানতে পারি, আমার কি রোগ?
1742 views
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy