4 Answers
ফর্সা হওয়ার জন্য আপনি তাকে এলোভেরা ব্যবহার করতে বলতে পারেন। এটি আমি নিজে ব্যবহার করেছি। এলোভেরার জেল এবং মধু একসাথে মিশিয়ে দিনে ২বেলা ব্যবহার করতে বলুন। এছাড়া টক দই, গোলাপজল এবং সামান্য রস ব্যবহার করতে বলতে পারেন।এছাড়া ওটমিল,চিনি এবং ২ চা চামচ দুধ পেস্ট করে প্রতিদিন মুখে ব্যবহার করলে খুব ভাল ফল পাওয়া যায়।
ম্যান'স ফেয়ার লাভলি ব্যাবহার করুন। অথবা পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি ব্যবহার করতে পারেন।
- এই পদ্ধতিতে প্রথমে গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ওটমিল দিয়ে ১০ মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শসার রস দিয়ে আবার ম্যাসাজ করে কিছুক্ষণ রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগান।
- আধা টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাক রেডি হলে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট এভাবেই রেখে দিন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- এক টেবিল চামচ অ্যালোভেরার রসের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে, লেবুর রস প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি নরম ও মসৃণ হবে।
আগেই বলে রাখি ত্বক ফর্সা করার কোন উপায় নাই তবে উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন। উজ্জ্বলতা বাড়াতে দুধ ১/২ চা চামচ + লেবুর রস ১/২ চা চামচ+ আটা ১ চা চামচ + হলুদ ১চিমটি নিয়ে মিশ্রণটি ১৫ মিনিট মুখে রাখবেন। এরপর মুখ ধুয়ে ফেলবেন। তবে, মুখে লাগানোর আগে দেখে নিবেন হলুদ এবং লেবুর রসে তার ত্বকে সংবেদনশীলতা বা অ্যালার্জি আছে কিনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy