কিভাবে অতি দ্রুত স্বাস্থ্যবান হতে পারব অতি দ্রুত সিক্স প্যাক বানাতে হলে করণীয় কি?
কি খেলে অতি দ্রুত স্বাস্থ্যবান হতে পারব পারব? অতি দ্রুত সিক্স প্যাক বানাতে হলে কি করতে হবে?
2585 views
1 Answers
নিচের কিছু উপায় অবলম্বন করুন -
- 1. স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। তিন বার সুষম খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শাক সবজি খান। মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন। ৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন।
- 2. রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন। এতে আপনার ওজন বাড়বে।
পাশাপাশি নিচের নিয়মের ব্যায়ামের করুন
– প্রথমে দুই পা সামনের দিকে ছড়িয়ে মেঝেতে বসুন। এরপর দু পায়ের পাতা, কোমর এবং কোমরের পেছনের অংশের উপর ভর দিয়ে কোমর থেকে দেহের উপরের অংশ পেছনের দিকে হেলিয়ে নিন।
– এবার দুহাত একসাথে করে রেখে দেহের উপরের অংশ একবার ডানে নিয়ে হাত মাটিতে ছোঁয়ান। আবার একইভাবে বামে ছোঁয়ান।
– এই ডান-বাম করার ব্যাপারটি দ্রুত করে করবেন। তবে প্রথমে খুব বেশিবার করবেন না, যতোটা পারবেন ততোটাই করুন। ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন।
– আরও ভালো ফলাফলের জন্য পায়ের পাতা মেঝে না রেখে পা দুটো একটু উপরে তুলে নিয়ে শুধুমাত্র কোমর ও কোমরের পেছনের অংশে ভর দিয়ে ব্যায়ামটি করে নিতে পারেন।
– প্রথম দিকে প্রতিদিন ২-৫ মিনিট এই ব্যায়াম করুন, এরপর দেহ সয়ে এলে ব্যায়ামের সময় বাড়িয়ে নিন।
2585 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy