ইসলামে কাওকে বিয়ের উদ্দেশ্যে দোয়া করা যাবে কি?

আসসালামু আলাইকুম,আমার সাথে একজনের বন্ধুত্ব ছিল মেয়ে।তার সাথে বন্ধুত্ব ভেংগেছি কারণ ইসলামে মেয়ে ছেলে বন্ধু হতে পারে না,,আমি অনুতপ্ত।এখন আমার তার সাথে সম্পর্ক নেই।কিন্তু আমি কি তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্ন্য দোয়া করতে পারবো?
2977 views

1 Answers

খুব ভালো কাজ করেছেন।কারণ ইসলাম বিবাহ পূর্ব অবৈধ প্রেম ভালোবাসা হারাম করেছে। আপনি তাকে স্ত্রী হিসেবে পেতে দোয়া করতে পারবেন।তবে যেহেতু আপনাদের পূর্বে সম্পর্ক ছিল তাই সতর্ক থাকতে হবে যেন শয়তান প্ররোচনায় ফেলে আবারো গুনাহে লিপ্ত না করায়।কারণ তাকে পেতে চাচ্ছেন এর অর্থ আপনি তার প্রতি দূর্বল আছেন।এই দূর্বলতার সূযোগ যেন শয়তান না নিতে পারে। আপনার জন্য শুভকামনা রইল।

2977 views Answered

Related Questions

Next steps