3 Answers
হ্যাঁ, তাহাজ্জুদের নামায ৪ রাকাআত পড়া যাবে৷ হাদীসে ৪ রাকাআত, ৬ রাকাআত বা ৮ রাকাআত পড়ার কথা এসেছে৷
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফরজ নামাজেরর পর সর্বোৎকৃষ্ট নামাজ হল রাতের তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ হচ্ছে একটি নফল ইবাদত তবে নফল ইবাদতের মধ্যে এটি অন্যতম একটি ইবাদত। নফল নামাজ সাধারণত দুই রাকআত করে পড়তে হয়। রাতের এবং দিনের নফল নামাজের নিয়ত চার রাকআত করেও নিয়ত করা যায়, এমনিভাবে দুই রাকআত করেও নিয়ত করা যায়। কোন সমস্যা নেই। তাই আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত চাইলে দুই রাকআতের নিয়ত করে দুই রাকআত দুই রাকআত করে পড়তে পারেন। অথবা চার রাকআতের নিয়ত করে চার রাকআত করেও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন দুই রাকআত। আর সর্বোচ্চ আট থেকে দশ রাকআত পড়া উত্তম। তিনি কখনো তাহাজ্জুদ নামাজ চার রাকআত পড়তেন, কখনো ছয় রাকআত পড়তেন। কখনো আট রাকআত পড়তেন। কখনো দশ রাকআত পড়তেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy