ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়েব ব্রাউজারের গুরুত্ব কি?
2 Answers
ইন্টারনেট এ আমরা সাধারণত অনেক কিছুই খুঁজে দেখি। যার যেটা প্রয়োজন সে সেটা খুঁজে নেয়। কারণ ইন্টানেটে অনেক কিছুই থাকে। কিন্তু এখন কথা হল ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজবেন কিভাবে?? বা সেটা কিসের মাধ্যমেই বা খুঁজবেন??? এর জন্য কি ব্যবহার করা যেতে পারে?? এই রকম প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আসতেই পারে। আর এইরকম প্রশ্নের সমাধান হয়ে দাঁড়াবে ওয়েব ব্রাউজার। কারণ ওয়েব ব্রাউজার এমন একটা তথ্য প্রযুক্তির আবিষ্কার, যেটার মাধ্যমে ইন্টারনেট থেকে যেকোনো জিনিস সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। ওয়েব ব্রাউজার না থাকলে আমরা আমাদের চাহিদা মত তথ্য উপাত্ত বিশাল পরিসরের ইন্টারনেট থেকে খুঁজে বের করতে পারতাম না। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ইন্টারনেট পেজ থেকে কাঙ্ক্ষিত পেজ/তথ্য প্রদর্শন করতে সহায়ক হবে একমাত্র ওয়েব ব্রাউজার। এদিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে, ইন্টারনেটের প্রধান ভুমিকাটা ওয়েব ব্রাউজারই করে থাকে। তাই বলা যায় ইন্টারনেট ব্যবহারে ওয়েব ব্রাউজারের ভুমিকা অপরিসীম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy