দু:স্বপ্ন দূর করার উপায় কি?
4 Answers
দুঃস্বপ্ন অবচেতন মনের চিন্তাধারা । তাই খারাপ বা নেগেটিভ কিছু চিন্তা করবেন না । দুশ্চিন্তা করবেন না । খারাপ কিছু ভাববেন না । তবে বেশী সমস্যা হলে ডাক্তার দেখিয়ে প্রশান্তিদায়ক/ঘুমের ঔষধ খেতে পারেন । তবে অবশ্যই ডাক্তারের অনুমতি লাগবে ।
দুঃস্বপ্ন বা নিদ্রাহীনতার একটা পরীক্ষিত আমল আছে সেটা করতে পারেন৷ ঘুমের আগে উযূ করে তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমের দুআ পড়ে কালিমা পড়বেন৷ এরপর ঘুমাবেন, ইনশাআল্লাহ দুঃস্বপ্ন থেকে রেহাই পাবেন৷
আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ,সুরা নাস ও সুরা ফালাক ,একবার সুরা ফাতিহা ও তিনবার সুরা এখলাস পাঠ করবেন ও তার পর ঘুমানোর দোয়া পাঠ করে ঘুমিয়ে পড়বেন।ইনশাআল্লাহ আপনার খারাপ স্বপ্ন আর আসবেনা
স্বপ্নে খারাপ কিছু দেখলে, ঘুম থেকে জাগার পরপর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। (আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে) এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। এমনটি করলে সেই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি ও মুসলিম) দুঃস্বপ্ন দেখলে যা করতে হবে ১) দুঃস্বপ্নের ক্ষতি ও অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এভাবে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। ২) শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং এর জন্য আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। কারণ, খারাপ স্বপ্ন শয়তানের কুপ্রভাবে হয়ে থাকে। ৩) ঘুম ভাঙার পর বাঁ দিকে তিনবার থুথু নিক্ষেপ করতে হবে। এটা করতে হবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ ও তার চক্রান্তকে অপমান করার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy