4 Answers
স্ত্রীর ভালোলাগাটা বুজতে শিখুন। তাকে সবসময় খুশি রাখতে চেষ্ঠা করুন। তার সকল চাহিদা পুরন করুন।
প্রিয়তমার কথা ভেবে আবেগের বসে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই নারী কি ঐ ছেলেটিকে নিয়ে এক মুহূর্তও চিন্তা করে?। নারীদের মন জয় করার জন্য একদল গবেষক বিশটি উপায় খুজে বের করেছেন। আসুন জেনে নেই কি করে আপনার কাঙ্খিত নারীর মন জয় করবেন।
স্ত্রীর কাছে বেশি ভালোবাসা পাওয়ার উপায়সমূহ:- # তাকে বলুন সেই পোশাকটি (আপনাদের উভয়ের প্রিয়) পরলে তাকে বেশ সুন্দর দেখায়। # কোনও পার্টিতে রুমের অন্যপাশ থেকে তাকে চোখের ইশারা করুন। # সে যখন গোসল করছে তখন খাবার সাজিয়ে রাখতে পারেন। # গভীরভাবে তার চোখে তাকান। # তার আজকের দিনটি কেমন কেটেছে জিজ্ঞাসা করুন, সে যখন আপনাকে সবকিছু বিস্তারিত বলতে থাকবে তখন তাতে কোনও রকম বাধা না দিয়ে শুনে যান। # কোনও রকম তাৎক্ষনিক সমাধান দেয়ার চেষ্টা না করে তার সমস্যাগুলি শুনুন। অনেক সময়ে মহিলাদের শুধুই ভেতরের আবেগ প্রকাশ করার প্রয়োজন হয়। আপনি তাকে এটা বুঝতে দিন আপনি তাকে শুনছেন এবং আপনি সবসময়েই তার জন্য আছেন। # মেয়েদের সাথে তাকে বাইরে বেড়াতে যেতে উৎসাহিত করুন। # ব্যবহার করলে তাকে সুন্দর দেখাবে এমন কিছু যা আপনি জানেন তাকে কিনে দিন। # তার কাছে সকল বিষয়ে মতামত জানতে চান। # কোথাও বাইরে যেতে তার বোঝার আগেই তার গলায় একটু আদরের পরশ বুলিয়ে দিন। # একটি মজার মুভি নিয়ে আসুন এবং তার সাথে ঘনিষ্ঠ হয়ে বসে তা উপভোগ করুন।\ # তার বালিশের কাছে কোন একটি ভালবাসার বার্তা রেখে দিন। # কাজে যাবার আগে তাকে বিদায় চুম্বন করুন। # তার সুন্দর ইচ্ছাগুলিকে উৎসাহিত করুন। সেগুলি তাকে করতে দিন কারণ সে একজন স্ত্রী এবং মা। # বিছানায় শুতে যাবার আগে তাকে পড়ে শোনান। তবে একেবারে নীরস কিছু নয়। # তাকে মুল্যায়ন করুন। উচ্চকণ্ঠে এবং সবসময়েই। # তাকে এমন কোন সাধারণ দিনে গোলাপ বা চকোলেট কিনে দিন যেদিন তার জন্মদিন বা বিশেষ কোন ছুটির দিন নয়। # দূরে গেলে তাকে ফোন করুন যাতে সে বোঝে সারাদিন তাকে নিয়ে আপনি ভাবেন। তাকে বলুন যে আপনি কেবল তার কণ্ঠস্বর শুনতে চাইছিলেন। # একটি হোটেল রুম বুক করে তাকে নিয়ে সাপ্তাহিক ছুটির দিন কাটিয়ে আসুন, অবশ্যই কেবল আপনারা দুজনে। আশা করি সাহায্য করতে পেরেছি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy