2 Answers

পুরোপুরি অজানা ব্যক্তির সাথে দ্রুত নৈকট্য গড়ে ওঠাটা অত্যন্ত কঠিন। তবে যদি আপনি তার বিষয়ে কিছুটা হলেও জানেন সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাপারটা সহজ হবে।  প্রথমত আপনাকে আলাপের শুরুটা নিজে থেকে করতে হবে। টুকটাক সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা শুরু করুন। বেশি অপরিচিত না হলে ব্যক্তিগত বিষয় জানতে পারবেন। তাহলে ধীরে ধীরে অনেক বিষয়ে আলাপ গড়ে উঠবে।  নিজে থেকে বিভিন্ন কথা বলুন। নিজের সম্পর্কে কিছু কথা জানান এবং তার অভিব্যক্তি লক্ষ্য করুন। যদি বুঝেন যে আপনার কথায় তার মনোযোগ আছে এর অর্থই আপনাদের মাঝে নৈকট্য গড়ে উঠেছে।  এভাবে গল্প থেকেই অনেক অপরিচিত মানুষ আপন হয়ে উঠে।

2676 views Answered

এর জন্য আপনাকে মিষ্টভাষী হতে হবে ও কথা বলাতে দ্বিধাবোধ করা যাবে না । আপনি প্রথমে হালকা-পাতলা কথা দিয়ে শুরু করতে পারেন । তারপর হাসি-ঠাট্টার কথার মাধ্যমে সহজ করে নিতে পারেন পরিবেশ । আপনি এমনভাবে কথা বলবেন যেন লোকটি আপনার পরিচিত বা আপনজন । তাছাড়াও ফেসবুক আইডি নিয়ে মেসেন্ঞ্জারে চ্যাট করতে পারেন ।

2676 views Answered

Related Questions

Next steps