7 Answers

বরফ

বরফ দিয়ে ব্রণের চিকিৎসা শুরু করতে পারেন। বরফের ঠান্ডাভাব ব্রণ কমাতে সাহায্য করবে।

  • প্রথমে ত্বককে ভালোভাবে পরিষ্কার করুন।
  • একটি বরফের টুকরোকে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে কয়েক মিনিট ব্রণের ওপর রাখুন। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না।
  • পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন।

ডিমের সাদা অংশ

ডিমের ভিটামিন, এমাইনো এসিড, প্রোটিন ব্রণের ওপর কাজ করে। তবে এ ক্ষেত্রে কেবল ডিমের সাদা অংশটুকু ব্যবহার করবেন।

  • মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন।
  • দুটি ডিমের সাদা অংশ বের করে নিন।
  • নরম ব্রাশ বা হাত দিয়ে ব্রণের মধ্যে সাদা অংশ লাগান।
  • পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ডিমের সাদা অংশ দিন।
  • কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে হালকা ধাঁচের কোনো ক্রিম ব্যবহার করুন।  

পেঁপে

পেঁপে ব্রণ দূর করার উপাদান হিসেবে চমৎকার। এটি ত্বক থেকে বাড়তি তেল দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

  • পাঁচটি ছোট পেঁপের টুকরো ব্ল্যান্ড করুন।
  • পেঁপের এই পেস্ট ব্রণের মধ্যে লাগান।
  • ৩০ মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন।
  • ব্রণ না কমা পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করুন।
তথ্য সুত্রঃNtv News(28-6-2017)
3080 views Answered

1/ আপনি ফোনা প্লাস জেল ব্যবহার করবেন। 2/ আপনি প্রতিদিন দুইবেলা ফেসওয়াশ দিয়ে মুখমন্ডল ধৌত করবেন। 3/ ব্রনে খোটাখুটি করবেন না। 4‌/ বেশি করে পানি খাবেন। 5/ প্রতিদিন 8ঘন্টা ঘুমাবেন।

3080 views Answered

আপনি নিম পাতা দিয়ে হালকা গরম পানি খান প্রতি 1 সপ্তাহ পর পর নিমের পাতা খাটি মধুর পেস্ট তৈরি করে মুখে সাত থেকে আট ঘণ্টা লাগিয়ে রাখবেন তারপর পানি দিয়ে পরিষ্কার করবেন এভাবে এক মাস করবেন

3080 views Answered

ফোনা জেল ঔষধের দোকান থেকে কিনে মুখে লাগান।১ মাস লাগালেই ভাল ফল পাবেন।দাম ১২০ টাকা নিবে।

3080 views Answered

ব্রন বা ব্রনের কালো দাগ দুর করতে আপনি কাঁচা হলুদ বাটা ব্যাবহার করতে পারেন।,, আমি নিজেই ব্যাবহার করেছিলাম।

3080 views Answered

আপনি নিয়মিত রাতে ঘুমানোর আগে ঠান্ডাপানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিবেন। দিনেরবেলা মুখে যদি অনেক ঘাম হয় তাহলে বারবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন। মুখে অতিরিক্ত সাবান, ভিন্ন ফেইজক্রিম, ব্যবহার না করাই ভালো। নিম পাতা, ডাল এবং হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন। বিশেষ করে মুখ যত বেশি পরিষ্কার রাখবেন ব্রণ ততই কম হবে।      

3080 views Answered

আপনি ফ্রেশলুক জেল লাগিয়ে দেখেন ব্রণ এর জন্য অত্যাধিক কার্যকরী। 

3080 views Answered

Next steps