4 Answers
অজু ভঙ্গের কারম *পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হলে * বেশি বমি করলে * শরীলের কোন জায়গা হতে রক্ত,পুজ,বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়লে *থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান/বেশি হলে * চিত/কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলে * পাগল/মাতাল/অচেতন হয়ে গেলে * নামাযে উচ্চস্বরে হাসিলে
যেসব কারণে ওজু ভঙ্গ হয় বা নষ্ট হয় তা হলো- ক. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। খ. দেহের কোনো অংশ থেকে রক্ত, পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়। অর্থাৎ গড়িয়ে পড়ে। গ. মুখ ভর্তি বমি অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে। ঘ. নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে। ঙ. ঘুমানো- চিৎ হয়ে; কাত হয়ে; হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে ঘুমালে যা সরিয়ে ফেললে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। চ. অজ্ঞান হওয়ার পর; এমন অজ্ঞান যাতে বোধ শক্তি লোপ পায়। ছ. অপ্রকৃতিস্থতা। যা ঘুম বা নিদ্রার চেয়েও প্রবল। জ. রুকু-সাজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি; তবে জানাজা নামাজে, তিলাওয়াতে সিজদায় এবং নামাজের বাইরে হাসলে অযু নষ্ট হবে না। ঝ. পিছনের রাস্তা দিয়ে অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে কীট বের হলে পবিত্রতা অর্জন তথা অযু করতে হবে। ঞ. ফোঁড়া বা ফোস্কার চামড়া তুলে ফেলার কারণে যদি পানি বা পুঁজ বের হয়ে ফোঁড়া বা ফোস্কার মুখ অতিক্রম করে তাহলে পবিত্র নষ্ট হবে। ট. পুরুষ ও মহিলার গুপ্তাঙ্গ কোনো অন্তরায় ব্যতিত একত্রিত হলে; বীর্যপাত হোক আর না হোক ওজু নষ্ট হবে। পরিশেষে... আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওজুকে করেছেন ফরজ। বিনা ওজুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। আল্লাহ উম্মাতে মুসলিমাকে সব ধরনের অনাচার, পাপাচার থেকে হিফাজত করে মনঞ্জিলে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।
যে সব কারণে ওজু ভঙ্গ হয় বা নষ্ট হয় তা হলো- ক. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। খ. দেহের কোনো অংশ থেকে রক্ত, পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়। অর্থাৎ গড়িয়ে পড়ে। গ. মুখ ভর্তি বমি অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে। ঘ. নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে। ঙ. ঘুমানো- চিৎ হয়ে; কাত হয়ে; হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে ঘুমালে যা সরিয়ে ফেললে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। চ. পাগল ,মাতাল বা অচেতন হলে। ছ. নামাযে উচ্চস্বরে হাসলে।
ওযু ভঙ্গের কারণসমূহ - 1. প্রসাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে । 2. প্রসাব-পায়খানার রাস্তা ব্যতিত শরীরের যেকোনো স্থান থেকে যেকোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে গেলে যেমন:রক্ত, পুঁজ ইত্যাদি । 3. থুথু কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুঁজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখভর্তি বমি হলে। 4. থুথুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে। 5. চিত হয়ে,কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে । 6. বেহুশ হলে । 7. পাগল হলে। 8. নেশাগ্রস্থ হলে । 9 .নামাজে অট্টহাসি হাসলে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy