1 Answers

হাতের মধ্যে কলমের কালি কিংবা মার্কার কলমের কালি দিয়ে কিছু লেখা থাকলে তাতে অজু হবে। কলমের কালি অজুর অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। সুতরাং কলমের কালি অজুর অঙ্গ-প্রত্যঙ্গে লাগলে অজু হবে। কেবলমাত্র হাতে বা নখে নখপালিশ বা কোন প্রকার পুরু জাতীয় রং থাকলে তা তুলে না ফেলা পর্যন্ত অজু হবে না। কেননা, নখপালিশ বা কোন প্রকার পুরু জাতীয় রং হাতে বা শরীরে লাগালে তাতে প্রলেপ বা স্তর পড়ে যেটি পবিত্র হতে গেলে ত্বকে পানি পৌঁছতে অন্তরায় সৃষ্টি করে। আর যেসব জিনিস চামড়ায় পানি পৌঁছতে বাঁধা দেয় তা অজুকারীর জন্য তা তুলে না ফেলা পর্যন্ত অজু হবে না।

3231 views Answered

Related Questions

Next steps