শপথ ভঙ্গের পরিণতি কি?
4 Answers
ওয়াদা বা শপথ ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে। তথ্যসূত্র: ইসলাম ও নৈতিক শিক্ষা (নবম-দশম) ক্ষমা চান।
প্রথম কথা মায়ের নামে কোন শপথ হয় না। দ্বিতিয়ত শপথ ভঙ্গ করলে ভেঙ্গে গেলে, শপথ ভঙ্গের কফফারা তিন ধরনের। ১: দশজন ফকির ম বা মিসকিন কে মধ্যম ধরনের খাদ্য বা বস্ত্র দান। ১:দাস মুক্তি ৩:তিনদিন সিয়াম পালন। তবে সমর্থের উপর ভিত্তি করে প্রথমে দশজনের খাদ্য দানে যে অক্ষম সে রোযা রাখতে পারবে।
কসমের মূল কথা হচ্ছে কসমকৃত বিষয়ের প্রতি গুরুত্বারোপ এবং স্রষ্টার প্রতি সম্মান প্রদর্শন। এ কারণেই একমাত্র আল্লাহর নামে কসম করা ওয়াজিব করা হয়েছে। আর গাইরুল্লাহর নামে কসম করা শিরকের অন্তর্ভুক্ত বলে সাব্যস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ সম্মানের দাবী হচ্ছে আল্লাহর নামে সত্য কসম করা এবং অধিক কসম না করে তাঁর নামের ইজ্জত করা। কেননা মিথ্যা কসম এবং অধিক কসম উভয়টাই তাঁর প্রতি সম্মান প্রদর্শনের পরিপন্থী। অথচ আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনই হচ্ছে তাওহীদের প্রাণশক্তি।
শপথ ভঙ্গকারী মুনাফিকে পরিণত হয় । আর মুনাফিকদের দুনিয়াতে কেউই পছন্দ করেন না এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy