1 Answers

আসুন দেখে নেই মোটা হতে আপনাকে দৈনিক খাদ্যতালিকায় কি কি পরিবর্তন আনতে হবে।

– ব্যক্তির পছন্দ ও রুচি অনুযায়ী খাবার খেতে হবে।

– অল্প করে বারবার খাবার খেতে হবে।

– উচ্চ ক্যালরি, উচ্চ শর্করাসম্পন্ন খাবারে সমন্বয় হবে।

– পুষ্টিহীনতা থাকলে সাপ্লিমেন্ট নিতে হতে পারে।

– খাবারে অরুচি থাকলে অ্যাপিটাইজার বা রুচি বাড়াতে খাবার বা সাপ্লিমেন্ট নিতে পারেন।

-পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ফলের রসও পান করতে হবে নিয়ম করে।

– পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।

-এ ছাড়া খালি হাতে ব্যায়াম, সাইকেল চালাতে বা সাঁতার কাটতে পারেন। এসব ব্যায়াম ক্ষুধা ও হজমশক্তি বাড়াবে।

* ওজন বাড়াতে প্রতিদিনে একটি খাদ্য তালিকা দেখে নিন :

সকালের খাবার
– ভাত/পরোটা/খিচুড়ি
– ডিম: পোজ/ভাজি
– সবজি: ভর্তা/ভাজি
– মিষ্টিজাতীয় খাবার

মধ্যসকাল
– পুডিং/মিল্ক সেক/ব্রেড টোস্ট
– মিষ্টি ফল: একটি/শরবত/মিষ্টি

দুপুর
– ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, মাছ ভাজি, মাংস ভুনা, কাবাব/টিকিয়া, ঘন ডাল
– সবজি: ভাজি/ভর্তা
– সালাদ: ড্রেসিংসহ সালাদ (অয়েল ড্রেসিং)

সন্ধ্যা
– হালিম, ডিম-পরোটা, নুডলস, কেক, মিষ্টি, পিঠা, ফলের রস, ফল।
– রাতের খাবার: দুপুরের ধাঁচে হবে।
– ঘুমাতে দেরি হলে মিল্ক সেক, দুধ-সেমাই/ফিরনি/হালুয়া খেতে পারেন

এটি একটি সর্বজনীন খাদ্যতালিকা। ব্যক্তিভেদে এই খাবারের তালিকা পরিবর্তন ও পরিবর্ধিত হতে পারে।

2739 views

Related Questions