2 Answers
এটা বিজ্ঞানের একটি মজার ঘটনা। এর কারণ হলো আলোর বেগ শব্দের বেগের থেকে বেশি তাই আগে আমরা বিদ্যৎ চমকানো দেখি। শব্দের বেগ যেহেতু কম তাই বিদ্যুৎ চমকানোর পর আমরা তার শব্দ শুনতে পাই। 3×10^8 m s ^-1 হল আলোর বেগ আর শব্দের বেগ হলো 332 m s^-1
আশা করি বুঝতে পেরেছেন।
এধরণের ঘটনাকে Heat lightning বলা হয়।
সাধারণত বিদ্যুৎ চমকানো ১০০ মাইল দূর থেকেও দেখা যায়, কিন্তু এত দূরে বিদ্যুৎ চমকালে তার শব্দ আমাদের কান পর্যন্ত পৌঁছায় না।
আরেকটি কারণ হলো বজ্রপাতে সৃষ্ট শব্দ বায়ুর কয়েকটি স্তর ভেদ করে আসে, প্রত্যেক স্তরের ঘনত্ব ভিন্ন ভিন্ন। শব্দ যেহেতু মাধ্যম নির্ভর তাই ভিন্ন ঘনত্বের বায়ু অতিক্রম করার সময় শব্দ প্রবাহের দিক পালটে যায়, ফলে একদিকে বসবাস করা মানুষ শব্দ শুনলেও বিপরীত দিকের মানুষের কাছে কোনো শব্দ পৌঁছায়না।
#FunFact: মাঝেমধ্যে শব্দ দিক পরিবর্তন করে শূন্যের দিকে চলে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy