1 Answers
ধন্যবাদ প্রশ্নকরার জন্য। আসলে লিকোরিয়া বা সাদা স্রাব থেকে পরিত্রান পেতে অবশ্যই অবিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে ,পাশা পাশি বেশ কিছু নিয়ম মেনে চললে আসা করি এসব সমস্যা থেকে আপনি দ্রুত মুক্তি পেতে পারবেন নিয়ম গুলো হলো
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল পর তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
- সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
আপনি উক্ত নিয়ম গুলো মেনে চলবেন আসা করি আপনি লিকোরিয়া বা সাদা স্রাব থেকে মুক্তি পাবেন আর সম্ভব হলে আপনি নিয়মিত করে ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিন, রোজ নিয়মিত চা খান, এলাইচি এই রোগের জন্য বিশেষ উপকারী তাই রোজ নিয়ম করে এলাইচি দানা খান। তা না পারলে রোজ রাতে এক গ্লাস জলে ৪-৫ টি এলাইচি ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেই জল পান করুন খুবই উপকার পাবেন। এছাড়াও,কলা,পাকা পেপে,বেদনা,আপেল, খাবেন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy