2 Answers
রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় যন্ত্র । যা মানুয়ের মতই কাজ করতে পারে বরং মানুষের চেয়ে একটু বেশিই এবং দ্রুত । যাকে দেখে মনে হয় এতে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে । তবে এতে নির্দেশিত বা ইনপুটকৃত তথ্যর মাধ্যমে কাজ করে অথাৎ নিজস্বতা নেই ।
যে মেশিন কমপ্লেক্স সিরিজের কাজ গুলোকে বিশেষ করে প্রোগ্রামেবল কম্পিউটারের সাথে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে, তাকে রোবট বলা হয়! —এই হচ্ছে রোবটের সংজ্ঞা! কিন্তু মানুষ যেরকমটা ভাবে, তার তুলনায় রোবট অনেক কমন ব্যাপার হতে পারে, আপনি হয়তো প্রতিদিন তাদের সাথে কাজ করেন, কিন্তু সেটা অনুধাবন না করে। আপনি যে এটিএম মেশিন থেকে টাকা উঠান, সেটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে আপনার এটিএম কার্ড চিনতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্র্যানজাকশন সম্পূর্ণ করে, অবশ্যই এটি একটি রোবট। আজকের অনেক আধুনিক ওয়াশিং মেশিন স্বয়ংক্রিয়ভাবে কাপড় ওয়াশ করতে পারে, সংজ্ঞা অনুসারে এটিও রোবটের মধ্যেই পরে। এটিএম মেশিনকে তার কাজ করতে অবশ্যই কিছু কমপ্লেক্স কাজের সিরিজ সম্পূর্ণ করতে হয়, এটি যেকোনো এটিএম কার্ড কখনোই গ্রহন করবে না, আর এই মেশিনটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এখানে মূল কনসেপ্ট কি? যদি কথা বলি একটি ড্রোনের কথা, যেটা আপনি নিয়ন্ত্রন করে উড়াচ্ছেন, কিংবা ফটো শুট করছেন, তো সেটা কি কোন রোবট? —অবশ্যই নয়! কিন্তু চিন্তা করে দেখুন অটোনোমাস ড্রোনের কথা, যেটি নিজে থেকেই উড়তে পারে, সামনে কোন অবজেক্ট দেখলে সেটাকে বাইপাস করে আলাদা দিক দিয়ে যেতে পারে, আপনার অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং সে অনুসারে বিভিন্ন টাস্ক, জমন ছবি উঠানো, আপনার কাছে চলে আসা, বা আপনার থেকে দূর হতে পারে। —হ্যাঁ, এটি অনেকটা রোবটের মতো! তাহলে আসল ব্যাপারটা বুঝলেন তো? মূল মন্ত্রটি হচ্ছে কোন মেশিনের ইন্টেলিজেন্স লেভেল! যদি সে মেশিনকে নিজের এবং পরিবেশে অস্তিত্ব বুঝে তার উপর কাজ করার ক্ষমতা রাখে, সেটাকে বেশি রোবটিক বলা হবে। আমি এই আর্টিকেলে রোবটের সম্পর্কে কমপ্লেক্স কোন আলচনা, যেমন এটি কিভাবে কাজ করে, কিভাবে প্রোগ্রাম করা হয়, এই ব্যাপার গুলো নিয়ে আলোচনা করবো না। শুধু রোবট কি, বা কতো ধরণের হতে পারে, এই বিষয় গুলোর উপরই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সর্বত্রই রোবট আগেই বলছি, আমাদের চারপাশ জুড়ে বহু রোবট রয়েছে এবং আমরা সর্বত্রই রোবটের সাথে কাজ করে যাচ্ছি। প্রায় প্রত্যেকটি শিল্পখাতে রোবটের ব্যবহার দেখতে পাওয়া যায়, বিশেষ করে অটো-মোবাইল শিল্পে, এখন তো স্মার্টফোন গুলোকেও তৈরি করার সময় বা সাজানর সময় রোবটির বাহু ব্যবহার করা হয়। মেডিক্যাল ব্যাবহারেও রোবটের ব্যবহার বেড়েছে ব্যাপক, এবং এই খাতে রোবটদের বিস্তর টাস্ক রয়েছে, সার্জারি থেকে আরম্ভ করে পুনর্বাসনে সহযোগিতা, স্বয়ংক্রিয়ভাবে হসপিটাল রুম গুলোকে জীবাণু মুক্ত করানোর জন্য বিভিন্ন রোবটদের ব্যবহৃত করা হয়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy