2 Answers

থিটা কোণের সাথে ভূমি এবং অতিভূজ সংলগ্ন থাকে। এবং থিটা কোণের বিপরীত বাহুটি লম্ব। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি অতিভুজ।

6306 views

অতিভুজ,লম্ব ও ভুমি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য । এগুলো চেনার উপায় নিম্নরূপ-

অতিভুজ ঃ-  সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে ।

লম্ব ও ভুমিঃ- সমকোণী ত্রিভুজের লম্ব ও ভুমি যে কোণকে ধরা হবে তার উপর নির্ভরশীল । সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত একটি কোণ  A ও অপরটি B হলে,Aকোণের সাপেক্ষে A কোণ সংলগ্ন একটি বাহু অতিভুজ ও অপরটি ভুমি এবং Aকোণের বিপরীত বাহুটি লম্ব । আবার,Bকোণের সাপেক্ষে B কোণ সংলগ্ন একটি বাহু অতিভুজ ও অপরটি ভুমি এবং Bকোণের বিপরীত বাহুটি লম্ব । 

[অতিভুজ আগেই নির্ণয় করে পরে লম্ব ও অতিভুজ নির্ণয় করতে হবে ।]

6306 views

Related Questions