1 Answers

পদ্মাবত সিনেমা মুক্তি দিতে আপত্তি কেন?

পদ্মাবত ছবির গল্প চতুর্দশ শতাব্দীর একজন রাজপুত গোত্রের হিন্দু রানী এবং একজন মুসলিম সম্রাটকে নিয়ে।

ছবির গল্প এরকম- হিন্দু রাজপুত রানী পদ্মাবতীর রূপে আকৃষ্ট হয়ে দিল্লির তৎকালীন মুসলিম সম্রাট আলাউদ্দিন খিলজি ঐ রাজ্য আক্রমণ করে।

হিন্দু দলগুলোর অভিযোগ, ছবিতে স্বপ্নের অজুহাতে আলাউদ্দিন খিলজির সাথে রানী পদ্মাবতীর ঘনিষ্ঠ রোমান্টিক একটি সিকোয়েন্স রয়েছে। অবশ্য ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি তা অস্বীকার করেছেন।

তবে ঐ গুজবেই আগুনের মত বিক্ষোভ, প্রতিবাদ ছড়িয়ে পড়ে উত্তর ভারতের বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে।

নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর, ছবিটি আজ (বৃহস্পতিবার) মুক্তি পেলেও, আগের দিনই গুজরাট, হরিয়ানা সহ বেশ কটি রাজ্যে ভাঙচুর জ্বালাও পোড়াও হয়েছে। সেই ভয়ে, চারটি রাজ্যের সিনেমা হল মালিকরা ছবিটি মুক্তি দেননি।


বিস্তারিত পড়ুন→ বিবিসি বাংলা

2976 views Answered

Related Questions

Next steps