সন্তান নিয়ে সকল সমস্যা সামলানোর উপায় কি?
1 Answers
কিছু সাধারণ নিয়ম
১। সন্তানকে সবসময় একক মানুষ হিসেবে ট্রিট করুন। সে একটু বড় হলেই তার মতামতের গুরুত্ব দিন। নিজের মতামত জোর করে তার উপর চাপিয়ে দিলে ফল ভালো হয় না।
২। সন্তানের অসাফল্য নিজের দোষ হিসেবে ধরে হতাশায় ভুগবেন না। বরং এ থেকে সন্তানকে শিক্ষা নিতে শেখান। আনন্দের সাথে সাথে দুঃখ, কষ্টও যে জীবনের অঙ্গ সেটা যেন সন্তান বুঝতে পারে।
৩। সন্তানকে কতটা ছাড়বেন আর কতটা ধরে রাখবেন সেটা আন্দাজ করাটা খুব জরুরি। প্রচণ্ড শাসন বা আদর কোনটাই সন্তানের পক্ষে ভালো নয়।
৪। জীবন সম্পূর্ণভাবে সন্তানকেন্দ্রিক করে তুলবেন না। তাহলে সম্পর্কে একটা দমবন্ধকর ভাব আসবেই। খুব বেশি নজরদারি নয়। যথাযথ বন্ধনই সম্পর্ককে সমৃদ্ধ করবে।
৫। যদি আপনি কর্মজীবী নারী হন, তাহলে শুধু সন্তানের জন্য চাকরি ছাড়বেন না। সব দিক দিয়ে সমান ভাবে খেয়াল রাখা কষ্ট হলেও ব্যালেন্স করার চেষ্টা করুন। না হলে পরবর্তী জীবনে হতাশাগ্রস্থ হতে পারেন।
৬। দাম্পত্য বা সাংসারিক জটিলতায় সন্তানকে টানবেন না। ওর সহজ সরল চিন্তা-ভাবনাকে জটিল করে দিলে নিজেই সন্তানের চোখে ছোট হয়ে যাবেন। গুরুজনদের প্রাপ্য সম্মান ও কখনোই দিতে শিখবে না।
৭। পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পড়াশোনার নিরিখে সন্তানকে সব সময় বিচার করা কিন্তু অন্যায়। পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করুন। নিয়মিত খেলার সুযোগও অবশ্যই দেবেন।
তথ্যঃ সানন্দা, সায়কোথেরাপিস্ট জলি লাহা ও মনোবিদ শ্রীতমা ঘোষ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy