হবু-শ্যালকের মানসিক সমস্যা আছে। এক্ষেত্রে ঐ পরিবারে বিয়ে করলে ভবিষ্যতে আমার সন্তানদের মধ্যে কোন সমস্যা হতে পারে কি?
হবু শালার মাথায় সমস্যা আছে। অনেকেই বলে জ্বীন/পরী ধরেছে। অনেক চিকিৎসা করেও ঠিক হচ্ছেনা। আশাকরি ঠিক হবে। তবে ওর পরিবারে/বংশে আর কারো এমন সমস্যা নেই। মেয়ে পছন্দ হয়েছে খুব, কিন্তু সমস্যা এখানেই। অবশ্য সে জন্মগতভাবে এমন না। আগে খুব ভালো ছিলো এবং ভালো ছাত্র ছিলো। আমি ছোটবেলা থেকেই তাকে চিনি। ৩-৪বছর হয় এমন হয়েছে। সবার হেল্প চাচ্ছি
1 Answers
মেয়ের বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী এবং তাদের উত্তরসূরিদের কারো যদি কোনোরকম মানসিক সমস্যার ইতিহাস না থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন।
আপনার শ্যালকের মানসিক সমস্যার সূচনা কিভাবে হয়েছে তা জানার চেষ্টা করুন। হতাশাগ্রস্ত হয়ে কিংবা কোনো রোগাক্রান্ত হয়ে এরকম হয়ে থাকলে আপনার দিক থেকে কোনো ঝুঁকি থাকবেনা।
যেহেতু তার সমস্যাটা জন্ম থেকে নয় তাই এর পিছনে জেনেটিক কারণ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy