মৃগী রোগ কি?

2683 views

1 Answers

মৃগী রোগ হচ্ছে একটি খিঁচুনিজনিত রোগ। মস্তিষ্কের একটি বিশেষ সমস্যার কারণে মানুষের খিঁচুনি হয়। এটি মানুষের সারা শরীরেও হতে পারে, আবার শরীরের একটি অংশেও হতে পারে। আর মানুষের খিঁচুনী একবার হলেই সেটাকে মৃগী রোগ বলে না। খিঁচুনি যখন বারবার হতে থাকে তখনই সেটাকে মৃগী রোগ বলে। আমাদের স্নায়ুতন্ত্র বড় বড় দুটি ভাগে বিভক্ত। একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অপরটি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এপিলেপসি বা মৃগী রোগ আমাদের এ দুটি নার্ভাস সিস্টেমের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

2683 views Answered

Next steps