1 Answers
রোগ প্রতিরোধ ক্ষমতা(Immunity) শরীরের বিভিন্ন কলা ও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে সক্ষম বিভিন্ন জীবাণু ও বিষাক্ত পদার্থকে বাধা দেয়ার জন্য মানব শরীরের একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে। একে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে। এই ক্ষমতাটি ২ রকমেরঃ ১. স্বঃ প্রনোদিত(innate immunity) শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই উপস্থিত থাকে, তাই স্ব-প্রনোদিত। যেমনঃ বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে এমন কোন কথা নেই। আবার খোলা খাবার খেলেই সবসময় ডায়রিয়া হয় না। কিছু কিছু জীবাণুকে শরীর এমনিতেই মেরে ফেলে। ২. অর্জিত(Acquired immunity) যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে একবার কোন জীবাণুর আক্রমণ হয়ে রোগ হবার পর গড়ে ওঠে, তাকে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা বলে। যেমনঃ আমরা দেখি একবার বসন্ত হয়ে যাবার পর সাধারনত আর বসন্ত হয় না অথবা প্লেগ একবার হলে পরে আর হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy