1 Answers

বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেরই ওজন বেড়ে যায়। কিন্তু কেন জানি পুরুষেরটা তেমন বেশি চোখে পড়ে না। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এতাটাই চোখে পড়ে যে মন্তব্য করতে ছাড়ে না কেউ। কিন্তু এই হঠাৎ ওজনবৃদ্ধি কেন হয় তার কারণ খুঁজতে শুরু করলে দেখবেন যে বিয়ের পর মেয়েরা শুধু যে নিজের বাড়িটা পিছনে ফেলে আসেন তা নয়। তার সাথে সাথে ফেলে আসেন এতদিনের পুরনো খাদ্যাভ্যাস, খাবার সময়, পরিমাণ এবং যাবতীয় অন্য সবকিছু। নতুন পরিবেশে মানিয়ে নেয়া, নতুন পরিবারের সবাইকে খুশি করার ইচ্ছে, নতুন রান্নায় মানিয়ে নেওয়া সব মিলিয়ে চরম মানসিক চাপ এবং সবকিছু অনিয়মের কারণে যে মনের অজান্তে ওজন বেড়ে যায় তা কেউ টেরই পান না। তাই শুধু সৌন্দর্য নয়, সুস্থতার জন্য বিয়ের আগে ও পরে সবসময় ফিট থাকতে হবে সবাইকে। যেহেতু বিয়ের পরেই স্বামী-স্ত্রীর ওজন বৃদ্ধি পায় তাই ওজন ঠিক রাখতে জেনে রাখুন কিছু কার্যকরী টিপস। ১। নিজের খাওয়া দাওয়ার অভ্যাস থেকে বেশি সরে যাবেন না। সঠিক সময়ে প্রতিদিন খাওয়ার অভ্যাসটা গড়ে তুলুন। একেকটি বাসায় খাওয়ার সময়েও থাকে ভিন্নতা। লজ্জা না করে নিজে সবসময় যেই সময়টিতে খান সেই সময়েই খাওয়া সেরে ফেলুন। স্বাস্থ্যের দোহাই দিলে আশা করা যায় অন্যরাও সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আর সেটা সম্ভব না হলে চেষ্টা করুন রাতের খাবারটা অন্তত খুব বেশি দেরি করে না খেতে। আর শ্বশুরবাড়িতে বেশি তেল মশলা খাবার অভ্যাস থাকলে সেটাকেও একটু স্বাস্থ্যকর দিয়ে মোড় নেয়াবার চেষ্টা করুন। ২। ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয় এনার্জি জোগান দিবে ভিটামিন বি। ৩। শরীরে ক্যালসিয়াম কমে গেলে কিন্তু মোটা হয়ে যাওয়ার একটি প্রবণতা দেখা দেয়। সেই জন্য চা, কফি খাওয়া একটু কমিয়ে দেওয়া ভাল। আর রাতে শুতে যাওয়ার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না। ৪। ফিট থাকার নিয়ম মেনে না চললে কিছুদিন পর আপনাকে দেখতে একটু অন্যরকম লাগবেই। যতই ব্যস্ত থাকুন না কেন প্রতিদিন অন্তত ৩০ – ৪৫ মিনিট শরীরচর্চায় ব্যয় করুন। ৫। বিয়ের পর স্বামীর সাথে দাওয়াত বা ঘোরাঘুরিটা খুব হয়, বলাই বাহুল্য যে খাওয়াও হয় প্রচুর। এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আপনাকেই। ৬। জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল বাদ দিয়ে অন্য কোন ব্যবস্থা বেছে নিন। ৭। একজন ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিন এবং সেটা মেনে চলুন ঝটপট ওজন কমাতে। ৮। গৃহবধূ হলে ঘরেই চেষ্টা করুন পরিশ্রমের কাজগুলো করতে, বসে থেকে আলসেমী ধরতে দেবেন না। তথ্যঃ কনসালটেন্ট ডায়েটিশিয়ান রুজুতা দিওয়েকর (সানন্দা)

2849 views Answered

Related Questions

Next steps