1 Answers

রইস হিমাগার পদ্ধতিতে আলু সংরক্ষণ করে।

হিমাগার বা কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ একটি বহুল প্রচলিত পদ্ধতি। এক্ষেত্রে আলু টাটকা বা কাঁচা অবস্থায় সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে হিমাগারের তাপমাত্রা কমিয়ে একটি কাঙ্ক্ষিত মাত্রায় আনা হয়। একই সাথে আলু থেকে যাতে প্রস্বেদনের মাধ্যমে পানি বের হয়ে না যায় তাই আর্দ্রতার পরিমাণ বাড়ানো হয়। ফলে হিমাগারে সংরক্ষিত আলুর স্বাদ ও পুষ্টিমান অনেক দিন পর্যন্ত ভালো থাকে। রইস জমি থেকে আলু সংগ্রহের পর পরিষ্কার করে কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেয়। একে কিউরিং বলে। ফলে আলুর ক্ষত শুকিয়ে যায়। এরপর সে পরিষ্কার ও গ্রেডিং করা আলু বস্তায় ভরে হিমাগারে প্রিবুলিং করতে দেয়। এরপর আলু সংরক্ষণের জন্য ৩-৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখে। হিমাগারে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের পাশাপাশি বায়ু চলাচলের ব্যবস্থাও গ্রহণ করতে হয়। আবার আলু সংরক্ষণ ঘরের অক্সিজেনের মাত্রা কমিয়ে ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়িয়ে আলুর শ্বসন হার কমানো যায়। ফলে আলুর সংরক্ষণের সময় বৃদ্ধি পায়।

উল্লিখিত হিমাগার পদ্ধতিতে রইস আলু সংরক্ষণ করেছিল যা আলু সংরক্ষণের একটি প্রচলিত ও সহজ পদ্ধতি।

7 views

Related Questions