1 Answers
মুক্তা সর্বশেষ যে দেশে অবস্থান করেছিল উন্নয়নের মাত্রার ভিত্তিতে এ ধরনের দেশকে অনুন্নত দেশ বলা হয়।
অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম। অনুন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ হলো উন্নত দেশের তুলনায় জনগণের অত্যন্ত কম মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। জনগণের বৃহত্তর অংশেরই মানুষের মৌলিক চাহিদাসমূহ যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা ইত্যাদি পূরণ করার সামর্থ্য থাকে না। প্রধান প্রধান উন্নত দেশসমূহে যেখানে মাথাপিছু আয় ৪০,০০০ ডলার থেকে ৮৫,০০০ ডলারের মধ্যে, সেখানে অনুন্নত দেশসমূহের মধ্যে এমনকি ২০০ ডলারের কম মাথাপিছু আয়ের দেশও আছে। অনুন্নত দেশের জনগণের বৃহদংশই খাদ্য, জীবিকা ও অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য কৃষির ওপর নির্ভরশীল। এসব দেশে অধিকাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি উৎপাদন ও বণ্টন ব্যবস্থা অনুন্নত। সনাতন পদ্ধতিতে চাষাবাদ, ত্রুটিপূর্ণ মালিকানা, স্বল্প বিনিয়োগ, কৃষি উপকরণ এবং কৃষির জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন- সার, বীজ ও সেচ সুবিধা এবং বিপণন সুবিধা ইত্যাদির অভাব এসব কারণে কৃষি অত্যন্ত অনুন্নত।
উদ্দীপকে মুক্তা সর্বশেষ যে দেশে অবস্থান করেছিল সেদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান এমনকি শিক্ষা, চিকিৎসার অভাব রয়েছে। এছাড়া দেশটি পুরাপুরি কৃষির ওপর নির্ভরশীল। এসব বৈশিষ্ট্যই অনুন্নত দেশের বৈশিষ্ট্য।
তাই বলা যায়, মুক্তা সর্বশেষ যে দেশে অবস্থান করেছিল উন্নয়নের মাত্রার ভিত্তিতে তা একটি অনুন্নত দেশ।