1 Answers

উদ্দীপকে ঘটনা-২ এ শেরপুর উপজেলার ধুনটে নিয়মিত বন্যা হয়।
বন্যা বা জলাবদ্ধতা হলো বাংলাদেশের ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া বা প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত হলো উপযোগী ফসল বা ফসলের জাত নির্বাচন।
বন্যার সময় খাপ খাওয়ানোর কৌশল হিসেবে ঢল বন্যাপ্রবণ প্রচলিত ফসলের জাতের চেয়ে আগাম পাকে এমন জাতের ফসল চাষ করাতে হবে। ব্রি ধান ২৮, ব্রি ধান ৪৫ চাষ করলে ব্রি ধান ২৯ এর থেকে আগে পাকে। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরবর্তী সময়ে নাবী জাতের ধান, যেমন •- নাইজারশাইল, বিআর ২২, বিআর ২৩ এবং ব্রি ধান ৪৬ চাষ করতে হবে। বন্যার কারণে বীজতলা তৈরির জমি না পেলে দাপোগ পদ্ধতির বীজতলা তৈরি করতে হবে। বন্যা পরবর্তী সময়ে দ্রুত শাকসবজি ও অন্যান্য ফসল চাষের জন্য কৃষকদের কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
উল্লিখিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলে বন্যা প্রবণ এলাকায় ফসল উৎপাদন সম্ভব বলে আমি মনে করি।

4 views

Related Questions