1 Answers
কৃষক হাবীব শীতকালে বোরো ধানের চাষ করেন।
আমাদের দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল। এ সময় বোরো ধানের চাষ করা হয়। স্বাভাবিক শীতের তীব্রতা বোরো ধানের উৎপাদনে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। কিন্তু যদি বোরো ধানের পরাগায়ণ ও দানা গঠনের সময় শৈত্য বেশি পড়ে অর্থাৎ তাপমাত্রা যদি খুব কমে যায় তবে ধানে চিটা হওয়ার প্রবণতা বেড়ে যায়। এ সময় তাপমাত্রা ২০° সেলসিয়াসের নিচে গেলে এবং কয়েকদিন এ অবস্থা স্থায়ী হলে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়। এ ধরনের ক্ষতি হতে রক্ষা পাওয়ার জন্য সঠিক সময়ে বীজ বপন ও চারা রোপণ করা প্রয়োজন। কৃষক হাবীবের চাষকৃত বোরো ধানের ক্ষেত্রে উল্লিখিত কারণে ধানে চিটার সংখ্যা বেড়ে গিয়ে উৎপাদন কম হয়েছে।
5 views
Answered