1 Answers
উদ্দীপকের ছকটিতে ২৫ শতকের একটি পুকুরের জন্য চুন, রোটেনন, টিএসপির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে।
পুকুর প্রস্তুতির সময় প্রতি শতকে ১-২ কেজি চুন প্রয়োগ করতে হয়। তাই ২৫ শতকের জন্য প্রয়োজনীয় চুনের পরিমাণ (১-২) × ২৫ = ২৫- ৫০ কেজি। আবার, পুকুরে শতক প্রতি ৩০-৩৫ গ্রাম রোটেনন প্রয়োগ করতে হয়। তাই ২৫ শতকে প্রয়োগকৃত প্রয়োজনীয় রোটেননের পরিমাণ (৩০ – ৩৫) × ২৫ = ৭৫০-৮৭৫ গ্রাম। এছাড়া পুকুরে শতক প্রতি টিএসপি প্রয়োজন ৫০-৭৫ গ্রাম। তাই ২৫ শতকে প্রয়োগকৃত প্রয়োজনীয় টিএসপি পরিমাণ (৫০-৭৫) × ২৫ = ১২৫০-১৮৭৫ গ্রাম।
সঠিক তথ্য দ্বারা উদ্দীপকে উল্লিখিত ছকটি নিম্নরূপে পূরণ করা হলো-
| ক্রমিক নং | প্রয়োগকৃত উপকরণ | ২৫ শতকের জন্য পরিমাণ |
| i. | চুন | ২৫-৫০ কেজি |
| ii. | রোটেনন | ৭৫০-৮৭৫ গ্রাম |
| iii. | টিএসপি | ১২৫০-১৮৭৫ গ্রাম |
4 views
Answered