মিসেস রিজিয়া শিশুর মনোস্তাত্ত্বিক চাহিদা পূরণ বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
শিশু পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মনোস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা ও তাকে সুখী করা।
প্রত্যেকটি শিশুর মধ্যেই মনোস্তাত্ত্বিক চাহিদা থাকে যেগুলোকে বাংলায় সুখের ৩টি 'স; দিয়ে বোঝানো হয়। এগুলো হলো স্বীকৃতি, স্নেহ ও সাফল্য। সকল শিশুর চেহারা, বৈশিষ্ট্য ও গুণাবলি একরকম হয় না। শিশুটি যেমন ঠিক তেমনভাবে তাকে গ্রহণ করলে তার গুণাবলিকে স্বীকৃতি দেওয়া ও সেভাবে উৎসাহ দিলে শিশু সুখী থাকে। শিশুর যত্ন, পরিচর্যা, তাকে সময় দেওয়া, কিছু শেখানো ইত্যাদি সবকিছু যদি আদরের সাথে হয়, তাহলে শিশুর মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি আসে। তখন সে তার পরিবেশকে ভয় পায় না। শিশুকে কাজের ভালো দিকগুলো তুলে ধরা হলে সে নিজের শক্তিশালী বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে বা বুঝতে পারে। এই উৎসাহ তাকে সফলতার অভিজ্ঞতা দেয় এবং শিশুটি পরিতৃপ্ত ও সুখী থাকে। তাই বলা যায়, মিসেস রিজিয়া শিশুদের এসকল মনোস্তাত্ত্বিক চাহিদা পূরণের কথা বলেন।