মাছের উৎপাদন বাড়াতে যুবকদের পদক্ষেপটি কী পূর্ণাঙ্গ? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
4 views
1 Answers
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্ধিত চাহিদা পূরণের জন্য চাপ বাড়ছে ছোট বড় সব ধরনের মাছের ওপর।
বর্তমানে জেলেরা পোনা ও ডিমওয়ালা মাছ ধরছে নির্বিচারে। কিন্তু তাদের এ কর্মকাণ্ড ভবিষ্যতে মৎস্য সম্পদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সে সম্পর্কে তারা জানে না। এমন কী মৎস্য সংরক্ষণ আইন ও তার শাস্তি কী হতে পারে সাধারণ জনগণ তা জানে না। মৎস্য সম্পদ ধ্বংস হলে তাদের জীববৈচিত্র্যেরও বিলুপ্তি ঘটবে, এটা সম্পর্কেও অনেকে অজ্ঞ।
যুবকদের কার্যক্রমের পাশাপাশি যদি সাধারণ জনগণকে মৎস্য সম্পদ 'ধ্বংসের কুফল ও আইন ভঙ্গকারীর শাস্তি সম্পর্কে সচেতন করা যায়, তবে ব্যাপারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে বলে আমি মনে করি।
4 views
Answered