1 Answers

রফিক সাহেব নবম শ্রেণির ক্লাসে আস্তরণ ও রিল ভূমিক্ষয় নিয়ে আলোচনা করছিলেন।
আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো পানির প্রবাহ। তাই এ ভূমিক্ষয় রোধ করার একটি উপায় হলো পানির প্রবাহ হ্রাসকরণ। নানা উপায় অবলম্বন করে পানির প্রবাহ হ্রাস করা যায়। বাঁধ বা আইল দিয়ে পানির প্রবাহ হ্রাস করা একটি কার্যকর পদ্ধতি। রিল ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট নালা তৈরি হয় তা ভরাট করে দিলেও পানির বেগ কমে যায় ও ভূমিক্ষয় কম হয়। বড় নালার মধ্যে আগাছা জন্মাতে দিলে বা খুঁটি দিয়ে জাল বেঁধে জালের সামনে খড়কুটা ফেলেও পানি প্রবাহ হ্রাস করা যায়। যে জমিতে পানি জমে থাকে তাতে বৃষ্টির পানি যোগ হলে স্রোত বৃদ্ধি পায় এবং উপরের মাটি' আলগা হয়ে অন্যত্র চলে যায়। কাজেই কৃষি জমিকে ঢাল অনুযায়ী সুবিধাজনক খণ্ডে ভাগ করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করলে ভূমিক্ষয় কম হয়। জমিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে জৈব পদার্থের মাত্রা বৃদ্ধি পায় এবং মাটির দানাবন্ধন ভালো হয়। এতে বৃষ্টির পানি মাটিকে ধুয়ে নিয়ে চলে যেতে পারে না এবং ভূমিক্ষয় কম হয়। পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় বেশি হয় এবং জুম চাষ করা হলে এ ক্ষয় আরও বাড়তে থাকে। তাই জুম চাষ না করে
কান্টোর পদ্ধতিতে আড়াআড়ি চাষ করলে ভূমিক্ষয় কম হয়। উল্লিখিত পদ্ধতি অবলম্বন করে আস্তরণ ও রিল ভূমিক্ষয় সহজেই রোধ করা যায়।

6 views

Related Questions