1 Answers
পরিবারের যে কাজগুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় সেগুলোই পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
পরিবার তার সদস্যদের মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক চাহিদা পূরণ করে। পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়লে বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য পরিজনের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণ শিক্ষা লাভ করে, ফলে তাদের মানসিক দিক সমৃদ্ধ হয়।
13 views
Answered