1 Answers
পরিবারের যেসব কাজের মাধ্যমে এর সদস্যরা রাজনৈতিকভাবে সচেতন হন সেগুলো পরিবারের রাজনৈতিক কাজ।
পরিবারে সাধারণত মা-বাবা কিংবা বড় ভাই-বোন অভিভাবকের ভূমিকা পালন করেন। ছোটরা তাদের আদেশ-নির্দেশ অনুসরণ বা মান্য করে চলে। বড়রাও ছোটদের অধিকার রক্ষায় কাজ করেন। পরিবারের বড়রা ছোটদেরকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন, যা তাদেরকে সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে। আবার পরিবারের সদস্যরা অনেকসময় দেশ ও বিদেশের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে রাজনীতি সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই একজন শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়।
6 views
Answered