1 Answers
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়।
বিদ্যালয়ে যাওয়ার আগেই পরিবার আমাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়। আবার শিষ্টাচার, বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসা, উদারতা, সততা, নিয়মানুবর্তিতা প্রভৃতি মানবিক গুণাবলি আমরা পরিবারের কাছ থেকেই অর্জন করি। এমনকি স্কুলে যে শিক্ষা দেওয়া হয় তাও পরিবারের মাধ্যমে পূর্ণতা পায়। এগুলো সবই পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
5 views
Answered