1 Answers
বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার দেখা যায়। যথা- একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি পরিবার।
একপত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজে অধিকাংশ পরিবার একপত্নীক, তবে বহুপত্নীক পরিবার খুব কম হলেও দেখা যায়। অন্যদিকে, বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না। ভারতের টোডা জনগোষ্ঠী এবং তিব্বতীয় সমাজে এ ধরনের পরিবার লক্ষ করা যায়।
7 views
Answered