1 Answers

উদ্দীপকে 'X' মতবাদ দ্বারা বাণিজ্যবাদ এবং 'Y' মতবাদ দ্বারা ভূমিবাদ বোঝানো হয়েছে। তৎকালীন সময়ে এ দুই মতবাদের পক্ষে- বিপক্ষে যথেষ্ট আলোচনা-সমালোচনা হয়েছে। নিচে এ দুই মতবাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-

ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বাণিজ্যবাদ বলে। অন্যদিকে ফ্রান্সে কৃষি ব্যবস্থার মাধ্যমে যে উৎপাদনশীল কর্মকাণ্ড সংঘটিত হতো তাকে ভূমিবাদ বলে। বাণিজ্যবাদীদের মতে রপ্তানি বাণিজ্যই হলো দেশের উন্নতির একমাত্র পথ কিন্তু ভূমিবাদীদের মতে, কৃষিই (খনি ও মৎস্যক্ষেত্রসহ) হলো উৎপাদনশীল খাত।

বাণিজ্যবাদে শিল্প ও বাণিজ্যকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হতো কিন্তু ভূমিবাদে শিল্প ও বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত হিসেবে মনে করা হতো। এছাড়া বাণিজ্যবাদে ধনীরা বাণিজ্যের মাধ্যমে আমদানিকৃত মূল্যবান ধাতু গচ্ছিত করে আরও বিত্তশালী হয়ে উঠত এবং এর ওপর করারোপ বা জবাবদিহিতার কোনো উপায় ছিল না। অন্যদিকে ভূমিবাদীরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত করারোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল।

উপরিউক্ত বিশ্লেষণের মাধ্যমে প্রতীয়মান হয় যে, ভূমিবাদ তথা 'Y' মতবাদের সাথে বাণিজ্যবাদ বা 'X' মতবাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

4 views

Related Questions