উদ্দীপকে বর্ণিত গ্রিন টেকনোলজি-এর চারটি পাখা সম্বলিত চিহ্নের উপযোগিতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বর্ণিত গ্রিন টেকনোলজি প্রতিষ্ঠানটির চারটি পাখা সম্বলিত ট্রেডমার্ক চিহ্নের উপযোগিতা আছে বলে আমি মনে করি।
ট্রেডমার্ক বিশেষ কোনো চিহ্ন বা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এটি একটি প্রতিষ্ঠানের পণ্য থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্যকে আলাদা করে।
আইনের মাধ্যমে এটি নিবন্ধন করলে সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকের জনাব আলিফ একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি একটি নতুন সফটওয়্যার উন্নয়ন করে তা নিবন্ধন করেন। এরপর 'গ্রিন টেকনোলজি' প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এ প্রতিষ্ঠানের পণ্যের নামের ওপর চারটি পাখা সম্বলিত একটি চিহ্ন আছে। এ চিহ্নটি হলো ট্রেডমার্ক।
এর মাধ্যমে গ্রিন টেকনোলজি তাদের পণ্যের নির্দিষ্ট প্রতীক ব্যবহারের একক অধিকার পায়। বিশেষ চিহ্ন থাকায় ক্রেতারা প্রতিষ্ঠানটির পণ্য সহজে চিনতে পারে। এতে সফটওয়্যার কেনা-বেচার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এছাড়া, প্রতিষ্ঠানের পণ্যের স্বাতন্ত্র্য বজায় থাকবে ও সুনাম বাড়বে। ট্রেডমার্ক নিবন্ধিত থাকলে প্রতিষ্ঠানটি আইনি সুরক্ষাও পাবে। এভাবে গ্রিন টেকনোলজি-এর ব্যবহৃত ট্রেডমার্ক ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।