উক্ত দুর্যোগের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ তথা ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা অপরিহার্য।
ভূমিকম্প পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতার প্রয়োজন হয়। ভূমিকম্পে আক্রান্তদের আঘাত পরীক্ষা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ অন্যান্য কর্মকান্ড প্রশাসনের উপস্থিতি প্রয়োজন। যেমন- পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন পরীক্ষা করা। রেডিও, টেলিভিশন ও অন্যান্য সংবাদ মাধ্যম খোলা রাখা, যাতে দুর্যোগ মোকাবিলার জন্য কেন্দ্রীয়ভাবে প্রচারিত তথ্য শোনা যায়; বাড়ির দরজা-জানালা খুলে দেওয়া; খালি পায়ে চলাফেরা না করা; লুটতরাজ থেকে সাবধান থাকা; অভিজ্ঞ লোকদের পরামর্শমতো চলা ইত্যাদি কর্মকাণ্ডে প্রশাসন ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে আমরা লক্ষ করি ভূমিকম্প নামক দুর্যোগে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও ভূমিকম্প পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য জনপ্রতিনিধির সাথে প্রশাসনিক যোগাযোগ রক্ষা করে কাজ করা অত্যাবশ্যক। এছাড়াও নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে স্ট্রাকচার ও ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডিং কোড' এর অনুসরণে বাধ্যবাধকতা; নির্মাণের ক্ষেত্রে স্থায়িত্ব ও মজবুতকরণ ইত্যাদি ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধির একটা বিশেষ ভূমিকা থাকে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে ভূমিকম্প নামক দুর্যোগের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা যথার্থ ছিল বলে আমি মনে করি।