1 Answers

কলকাতার বাজারে হাতিলের পণ্যের চাহিদা বাড়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে আমি মনে করি।
ফ্রানসাইজিং হলো দুইটি ভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি। এক্ষেত্রে ফ্রানসাইজর নির্দিষ্ট হারে কমিশন পায় বলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তার করে।
উদ্দীপকের কলকাতার শুভ চ্যাটার্জী বাংলাদেশের হাতিলের সাথে একটি চুক্তির মাধ্যমে তাদের আসবাবপত্র সেখানে বিক্রি করছে। গুণ, মান, নকশা বেশ আকর্ষণীয় ও টেকসই হওয়ায় কলকাতার বাজারে এ পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে আমাদের দেশের হাতিল ফার্নিচার বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়েছে।
কলকাতার বাজারে হাতিলের আসবাবপত্রের বিক্রি বেড়ে যাওয়ায় আমাদের দেশের হাতিল ফার্নিচার বিক্রয়ের ওপর নির্দিষ্ট হারে কমিশন পাবে। এতে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের হার বেড়ে যাবে। তাই বলা যায়, কলকাতার বাজারে হাতিলের পণ্যের চাহিদা বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে।

4 views

Related Questions