1 Answers
দৃশ্যপট-২-এ তন্ময়ের দেখা ঐতিহাসিক স্থানটি হলো মেহেরপুরের মুজিবনগর।
দৃশ্যপট-২-এ তন্ময় কুষ্টিয়াতে বেড়াতে গিয়ে মেহেরপুরের ঐতিহাসিক স্থানটি ঘুরে আসে। মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং এখান থেকে মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়। যে কারণে মুজিবনগরের গুরুত্ব অপরিসীম।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে মুজিবনগর সরকারের অবদান অপরিসীম। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় মুজিবনগর সরকার। এর পাশাপাশি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির ক্ষেত্রেও মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুজিবনগর সরকার কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম ইত্যাদি গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি বাহিনী গড়ে তোলা হয়। এসব বাহিনীতে ছিল পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ। এছাড়াও বিভিন্ন পেশার মানুষ মুজিবনগর সরকারের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যার ফলাফল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন।
পরিশেষে বলা যায়, উপরে উল্লিখিত কারণেই তন্ময়ের দেখা স্থান তথা মুজিবনগরের গুরুত্ব অপরিসীম।