1 Answers
উদ্দীপকের সাদিয়ার বাবার নিয়ন্ত্রিত উপায়ে গাছের চারা উৎপাদনের প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। টিস্যু কালচার প্রযুক্তির ক্ষেত্রে কাঙ্ক্ষিত উদ্ভিদের বিভাজনক্ষম টিস্যু, যেমন- কাণ্ডের শীর্ষাগ্র, মূলের অগ্রভাগ ইত্যাদি এক্সপ্ল্যান্ট হিসেবে নির্বাচন করা হয়। এরপর এক্সপ্ল্যান্টগুলোকে অটোক্লেভ যন্ত্রে জীবাণুমুক্ত করে কাঁচের পাত্রে রাখা আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে এ এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস বা অণুচারা তৈরি হতে দেখা যায়। পরবর্তীতে অণুচারাগুলো মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়। মূল তৈরি হওয়ার পর চারাগুলো টেস্টটিউব বা কাঁচের পাত্র থেকে সযত্নে বের করে পানিতে ধুয়ে টবের মাটিতে লাগানো হয়। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের যেকোন বিভাজনক্ষম টিস্যু থেকে মাতৃ উদ্ভিদের অনুরূপ চারা তৈরি করা সম্ভব।