1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। নিচে এর ধাপসমূহ ব্যাখ্যা করা হলো-
মাতৃউদ্ভিদ নির্বাচন: উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ অংশকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়।
আবাদ মাধ্যম তৈরি: উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং অ্যাগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়।
জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা: আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে জীবাণুমুক্ত করা হয়। পরবর্তীতে জমাট বাধা আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টগুলোকে স্থাপন করা হয় এবং নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। ফলে ক্যালাস ও অণুচারা উৎপন্ন হয়।
মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর: অণুচারাসমূহকে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়।
প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর: মূলযুক্ত চারাগুলোকে প্রথমে ল্যাবরেটরিতে মাটি ভরা পাত্রে এবং পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে সাবধানতার সাথে মাটিতে লাগানো হয়।

4 views

Related Questions