1 Answers
উদ্দীপকে উল্লিখিত টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ নিম্নে ব্যাখ্যা করো হলো-
মাতৃউদ্ভিদ নির্বাচন: এক্সপ্লান্ট সংগ্রহের জন্য সুস্থ-সবল মাতৃউদ্ভিদ নির্বাচন করা হয়।
আবাদ মাধ্যম তৈরি: উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং জমাট বাঁধানোর জন্য পরিমাণ মতো অ্যাগার সমন্বয়ে আবাদ মাধ্যমে তৈরি করা হয়।
জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা: অটোক্লেভের মাধ্যমে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করার পর এক্সপ্লান্টকে ঐ আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। পরবর্তীতে এসব আবাদগুলোকে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। এ পর্যায়ে এক্সপ্লান্ট থেকে ক্যালাস বা অণুচারা তৈরি হয়।'
মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর: অণুচারাগুলোতে মূল তৈরির জন্য মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়।
প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর: মূল তৈরি হওয়ার পর চারাগুলোকে টেস্টটিউব থেকে বের করে ভালো করে পানিতে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় ল্যাবরেটরির টবের মাটিতে লাগানো হয়। এ চারাযুক্ত টবগুলোকে মাঝে মাঝে বাইরে রেখে বাহ্যিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে শেষ পর্যায়ে মাঠে স্থানান্তর করা হয়।