1 Answers

রোহানের রোগটি মূলত থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কয়েক ধরনের হয়ে থাকে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
• আলফা (α) থ্যালাসেমিয়া: রক্তে যখন β-গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে তখন α থ্যালাসেমিয়া হয়ে থাকে।
• বিটা (β) থ্যালাসেমিয়া: রক্তে β- গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকলে β- থ্যালাসেমিয়া রোগ হয়।'
• মেজর থ্যালাসেমিয়া: যখন কোনো শিশু তার বাবা ও মা উভয়ের কাছ থেকেই থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে তখন সে ধরনের থ্যালাসেমিয়াকে মেজর থ্যালাসেমিয়া বলে।
• মাইনর থ্যালাসেমিয়া: কোনো শিশু যখন থ্যালাসেমিয়ার জিন
কেবলমাত্র বাবা অথবা মার কাছ থেকে পেয়ে থাকে তখন সে থ্যালাসেমিয়াকে মাইনর থ্যালাসেমিয়া বলে।
উক্ত থ্যালাসেমিয়াগুলোর মধ্যে মেজর থ্যালাসেমিয়া মানুষের জন্য মারাত্মক, কারণ এ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু প্রথম বছরেই তীব্র রক্তশূন্যতায় ভোগে এবং অনেক সময় মৃত্যুবরণ করে।

5 views

Related Questions