1 Answers

বিভিন্ন জনহিতকর কাজের জন্য শায়েস্তা খানের শাসনামল বিখ্যাত।

 সুবাদার শায়েস্তা খান তার শাসনামলে বাংলায় অসংখ্য সরাইখানা, রাস্তা, সেতু নির্মাণ করেন। দেশের অর্থনীতি ও কৃষিক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি এনেছিলেন। তার শাসনামলে দ্রব্যমূল্য এত কম ছিল যে টাকায় আট মণ চাল পাওয়া যেতো। শায়েস্তা খানের আমলে পূর্ববাংলার ঢাকায় ছোট কাটরা, লালবাগ কেল্লা, বিবি পরির সমাধি-সৌধ, হোসেনী দালান, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ ইত্যাদি স্থাপনা নির্মিত হয়। তাই স্থাপত্যশিল্পের জন্য এ যুগকে বাংলায় মুঘলদের স্বর্ণযুগ বলা হয়।

4 views

Related Questions