1 Answers

ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে বিক্রমশীল বিহার বিখ্যাত ছিল।

পাল বংশের রাজা ধর্মপাল তার দ্বিতীয় উপাধি বিক্রমশীল অনুসারে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। এটিই বিক্রমশীল বিহার নামে খ্যাত। এই বিহার নালন্দার মতোই ভারতবর্ষের সর্বত্র ও এর বাইরেও বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল। তিব্বতের বহু ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতেন এবং এখানকার অনেক প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য তিব্বতে বিশুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন। নবম শতক থেকে বারো শতক পর্যন্ত এই বিহার সমগ্র ভারতবর্ষে বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল।

10 views